যমজ সন্তানদের নিয়ে জনমানসে চর্চা প্রবল। হিন্দি সিনেমায় ‘ রাম অওর শ্যাম’, ‘সীতা অওর গীতা’ বা ‘ জুড়ওয়া’, অন্যদিকে শেক্ষপীরকে অবলম্বন করে বিদ্যাসাগরের ‘ ভ্রান্তিবিলাস’।চর্চা চলছেই। যমজ সন্তানদের মধ্যে মিল-অমিল, আকর্ষণ-বিকর্ষণ নিয়েও আলোচনা কম হয়না। কিন্তু যমজচর্চা নিয়ে বাংলায় আস্ত একখানা বই? না, তাও ছিল না।
যমজবিজ্ঞান ধরে বাস্তবের উদাহরণ নিয়ে ‘যমজ মজা’ বইটি লিখেছেন গৈরিক গঙ্গোপাধ্যায়। ২৬ মার্চ, মান্দাসে বইকথা অনুষ্ঠানে এই বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক সমীর গোস্বামী। শেষে লেখকও তাঁর বইয়ের হয়ে ওঠার গল্প বলেন সবিস্তারে।
