জিডিপির হার কি সকল শ্রেণির সুখে বেঁচে থাকার কথা আদৌ বলে? প্রাতিষ্ঠানিক অর্থনীতির সঙ্গে কি আদৌ যোগ আছে খেটে খাওয়া মানুষের প্রাত্যহিকতার? নিসর্গের বিপদের সঙ্গে পুঁজির বিকাশের সম্পর্ক ঠিক কী?
আরও কত এমন প্রশ্ন-প্রতর্ক ভেসে উঠল মান্দাসের ঘরে। ২৮ মার্চ, ২০২৫ এর সন্ধে সাক্ষী রইল এক অভূতপূর্ব সংলাপের, ‘ অর্থনেতি’ বই ঘিরে এই ডায়ালগ ছিল বইটির লেখক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুত্র আখর বন্দ্যোপাধ্যায়ের। পাঠক, এই আড্ডায় আপনাকে স্বাগত জানাই।
