২১ মার্চ, ২০২৫, শুক্রবার, মান্দাসে বইকথার আসরে সুরবেক বিশ্বাস এবং রাহুল রায়ের লেখা ‘ পরিবেশে খুনখারাপি’ বইটি নিয়ে আলোচনা করলেন ইউনেসকো-র পরিবেশ বিষয়ক উপদেষ্টা স্বাতী নন্দী চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন এই বইয়ের নেপথ্যনায়ক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। দু-জন লেখকও তাঁদের এই বই লেখার অভিজ্ঞতার কথা বলেন। পরিবেশগত অপরাধ নিয়ে বাংলায় এই রকম প্রচেষ্টা বিরল, একথাও আলোচনায় উঠে আসে বারবার।
