ঘৃণার বাস্তুতন্ত্রকে ঠেকাতে একটি বই হয়ে উঠতে পারে হাতিয়ার। কোন বই? মৈত্রেয়ী দেবীর ৬৪’র দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা ‘ মহানিষ্ক্রমণ’ -এর মতো বই। ৭ এপ্রিল ‘ মান্দাসে বইকথা’ অনুষ্ঠানে এই কথার নিরিখেই ‘ মহানিষ্ক্রমণ’ বইটি নিয়ে আলোচনা করলেন এই সময়ের বিশিষ্ট চিন্তক অর্ক ভাদুড়ি। অনুষ্ঠানের শেষে কীভাবে ইংরাজি ভাষায় রচিত মৈত্রেয়ী দেবীর অত্যন্ত স্বল্প চর্চিত ‘ এক্সোডাস’ গ্রন্থকে খুঁজে পেলেন এবং বাংলা তর্জমা করলেন সেই অভিজ্ঞতার কথা শোনালেন মৃদুল হক। রইল অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও।
