Sale!

টমাস বাটার আত্মজীবনী

Original price was: ₹600.00.Current price is: ₹480.00.

ভাবানুবাদ— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা ও সংযোজনা — পীযূষ আশ

প্রচ্ছদ- সেঁজুতি বন্দ্যোপাধ্যায়

বর্ণময় জীবনের আশ্চর্য উপাখ্যান ‘টমাস বাটার আত্মজীবনী’। এক আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানের পুরোধা টমাস বাটা। শুরু করেছিলেন মোরাভিয়া প্রদেশের অখ্যাত জুতো সারাই দোকানের কর্মী হিসেবে। ইউরোপের রাজনৈতিক অস্তিরতা, বিশ্বযুদ্ধ, সার্বিক মন্দা – টমাস বাটার জীবন ও কর্মে প্রভাব ফেলেছে অনেক কিছু। ‘টমাস বাটার আত্মজীবনী’ তাই একইসঙ্গে বিশ্বইতিহাসের এক সংক্ষিপ্ত অথচ অনবদ্য অধ্যায়। বিভূতিভূষণের ঝরঝরে অনুবাদে যা সুখপাট্য। টমাস বাটা তাঁর আত্মজীবনী সম্পূর্ন করতে পারেননি। বাটা সংস্থার কর্মী, চেক সাংবাদিক ইয়ান বারোস বাটার অসমাপ্ত আত্মজীবনী, বিভিন্ন বক্তৃতা, প্রবন্ধ, পত্রাদি একত্র করে লেখেন How I Begun। ‘টমাস বাটার আত্মজীবনী’ এই বইটিরই ভাবানুবাদ।

আচার্য প্রফুল্লচন্দ্র রায় বইটির প্রশংসা করে প্রথম সংস্করণের ভূমিকা লিখে দেন। বর্তমান সংস্করণে বিভূতিভূষণের অনুবাদের সঙ্গে বাটা পরিবার, টমাস বাটার জীবনের কাল্ক্রম সংযোজিত হয়েছে। রাখা হয়েছে ইয়ান বারোসের দীর্ঘ পরিচিতি। ছোট্ট বিমানে, বিপদের ঝুঁকি নিয়ে মোরাভিয়া প্রদেশ থেকে ভারতে এসেছিলেন টমাস বাটা। এই গ্রন্থ স্রেফ জীবনীপাঠ নয়, কার্যত বিভূতিভূষণের লেখা অনবদ্য অ্যাডভেঞ্চার কাহিনি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “টমাস বাটার আত্মজীবনী”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top