দার্জিলিং স্টেশনের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে যদি দেখা যায়, কয়েক হাত ডুরে কাঞ্চনজঙ্ঘা পূর্ণ মহিমা নিয়ে হাজির, এর থেকে ভালো দৃশ্য আর হয় না। শিমলা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি দেখা যায়, বরফে ঢাকা পাহাড়ের মধ্যে উঁকি দিচ্ছে ঝকঝকে সাদা ক্রাইস্ট চার্চ গির্জা, তার থেকে রোমান্টিক দৃশ্য আর হতে পারে কি? উটি স্টেশন চার পা এগোলেই উটি লেক। সেখানে যখন অসংখ্য বোট তরঙ্গ তুলে ঘুরে বেড়ায়, মনে হয়, এই তো সেই ছবি যার জন্য এত অপেক্ষা! তিনপাহাড়ি শহরের এই সমস্ত ঐশ্বরিক দৃশ্য মুছে ফেলে দিতে পারে একটা ছবিই। যেখানে পাহাড় ও উপত্যকার হাত ধরে মসৃণ গতিতে এগিয়ে চলছে টয় ট্রেন।
শতাব্দী প্রাচীন তিনটি টয় ট্রেনকেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। প্রতিটি ট্রেনের পথে, প্রতিটি স্টেশনেই ইতিহাস রোমাঞ্চ রোমান্টিকতা হাত ধরাধরি করে দাঁড়িয়ে। সেই ছবিগুলোই রোমান্টিক গদ্যে ধরা পড়েছে এই বইয়ের পাতায় পাতায়। ভালোবাসার তিনটি টয় ট্রেনকে নিয়ে এমন বই বাংলায় প্রথম।





Reviews
There are no reviews yet.