প্রতিক্ষণ বই-চা ঘরে ১৩ জুন, ২০২৫, এক অপরূপ সন্ধ্যা রচিত হল মান্দাসের দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশকে ঘিরে। ‘ পারিবারিক ভানু: স্ত্রী, কন্যা ও দুই পুত্রের স্মৃতিকথন’ এবং ‘ আমি কাঁদি সাহারায়: স্মৃতিকথা ও সাক্ষাৎকারে সুরসাধক অখিলবন্ধু ঘোষ ‘ উপস্থিত ছিলেন ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়, বাঙালির প্রাণের ফুটবলার কিংবদন্তী গৌতম সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা নাট্যব্যক্তিত্ব পৌলমী চট্টোপাধ্যায়, অখিলবন্ধু ঘোষের প্রিয় ছাত্র মাধবেন্দ্র চট্টোপাধ্যায়, সংগীত অন্বেষক অভীক চট্টোপাধ্যায় এবং দুটি বইয়ের তিনজন সম্পাদক- দেবশংকর মুখোপাধ্যায়, সঞ্জয় সেনগুপ্ত ও শুভজিত সরকার। দুই বাঙালি মহীরুহ ব্যক্তিত্বের স্মৃতিচারণা ও বিশ্লেষণ শুনতে ভিড় হয়েছিল যথেষ্ট। অনুষ্ঠানের শেষ পর্বে অখিলবন্ধুর গানে মাতিয়ে দিলেন শিল্পী সপ্তর্ষি ঘটক। রইল অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও।
