রাষ্ট্রীয় দমন আর ব্যক্তিক অবদমনের গল্প এইসব। পৃথিবীর ইতিহাসে যখনই দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসে সক্রিয় হয়ে ওঠে সবরকমের মৌলবাদ। এই সবই যখন মেটাফরের ভিতর দিয়ে আখ্যানে প্রবেশ করে তখনই রচিত হয় ‘ নিজস্ব সমুদ্র’। লেখক অলোকপর্ণা তথাকথিত বাঙালি ‘ নারীবাদীদের’ বিপ্রতীপে দাঁড়িয়ে কি অন্য বিকল্প চিন্তাবিশ্ব সৃষ্টি করেন? ৫ এপ্রিল, ‘ মান্দাসে বইকথা’ অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে অলোকপর্ণার সাম্প্রতিক গল্পগ্রন্থ ‘ নিজস্ব সমুদ্র’ নিয়ে আলোচনা করলেন সমকালের অনন্য কথাকার অনির্বাণ বসু। এদিনের আলোচনায় পাঠক, আপনাকে স্বাগত জানাই।
