...
Sale!

মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

সন্দীপ বন্দ্যোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়ের মত্যুর দিনটির কথা আমাকে শুনিয়েছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, প্রায় তিরিশ বছর আগে। তখন তিনি লিখতে রাজি হননি। ১৯৮৯ সালে ‘পরিচয়’ পত্রিকায় লিখলেন, তবে খুবই ছোটো করে। ততদিনে আরও কিছু তথ্য আমি পেয়ে গেছি। মনে হয়েছিল, সব মিলিয়ে কিছু লিখি। সে-হিসাবে এই লেখাটার পরিকল্পনা অনেক দিনের। লেখার কথা ছিল ২০০৮ সালে, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষে; কিন্তু সে-সময়ের অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে মন এতটাই বিক্ষিপ্ত ছিল যে, লেখা আর হয়ে ওঠেনি। সাত বছর পরে লেখাটা শুরু করতে গিয়ে দেখছি, বিভিন্ন সময়ে যাঁদের মুখের কথা নোট করে রেখেছিলাম, তাঁদের বেশ কয়েকজন আজ আর জীবিত নেই। তবু অনেক দিনের জমানো তথ্যসূত্র একজোট করে লেখাটা শেষ পর্যন্ত

তৈরি করতে পেরেছি। সঙ্গে রইল মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও -দুটো লেখা। কিছু নথিপত্র দেখতে দিয়ে সর্বতোভাবে সাহায্য করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র শ্রীসুকান্ত বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ ‘সহজপাঠ’-কে।

Shopping Cart
Scroll to Top
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.