Sale!

শুঁটকি থেকে স্যামন : ১০০ মাছের রেসিপি

Original price was: ₹350.00.Current price is: ₹280.00.

রঙ্গন নিয়োগী

সম্পাদনা — রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় 

প্রচ্ছদ- শমীক মণ্ডল

Category:

“ভাত আছে, ডাল আছে, মাছটা যদি হয়—

তাহলেই স্বর্গ নামে এই মাটিরই কয়।”

 

মেছো বাঙালির খাদ্যপ্রীতি বহুলচর্চিত। তাদের এই খাদ্যপ্রীতির শুরুয়াত হয় রান্নাপ্রীতি থেকে। ঝাল, ঝোল, ভাজা, ভুনা, ভর্তা, রসা , কালিয়া, ভাপা বা ডালনা—পদ্ধতি যাই হোক না কেন, উদরপূর্তির রূপোলি শস্যের যোগান বাংলার নদী পুকুর খাল-বিলে অফুরান। নিন্দুকে বলে, বাঙালি নাকি ঘরকুনো! এদিকে স্বাদের বাহারে সেই বাঙালির হেঁশেল‌ এক্কেবারে আন্তর্জাতিক; প্রায়শই সেখান থেকে সেজুওয়ান থেকে হ্যাশব্রাউনের সুবাস ছড়িয়ে পড়ে।

 

জনপ্রিয় শেফ রঙ্গন নিয়োগী তাঁর চতুর্থ বইটিতে খাদ্যরসিকদের উপহার দিচ্ছেন দেশ-বিদেশের নানা মাছের ১০০টি রেসিপি। এতে যেমন থাকছে বেশ কিছু পরিচিত মাছ তেমন‌ই থাকছে সুরমই, বোরোলির মতো স্বল্প চেনা মাছ‌ও। মাছের বিভিন্ন পরিচিত পদের পাশাপাশি থাকছে চিন, জার্মানি বা আমেরিকার বিভিন্ন পদের সুলুকসন্ধান। 

 

পড়তে পড়তে খিদে পেয়ে গেলে লেখক ও প্রকাশক সর্বতোভাবে দায়স্বীকারে সম্মত।

Weight 380 g
Dimensions 20.2 × 14.5 × 1.8 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “শুঁটকি থেকে স্যামন : ১০০ মাছের রেসিপি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top