...
Sale!

গিরগিটি

Original price was: ₹450.00.Current price is: ₹360.00.

সারনাথ ব্যানার্জী

‘করিডোর’-এর বাংলা তরজমা- শৌভিক দে সরকার

 

ভাব থেকে ভাষায় পৌঁছতে মধুকবির লেগেছিল বছর দশেক আর সারনাথের লাগল পঁচিশ । উৎসাহীরা বলে থাকেন সারনাথের প্রথম মলাটবন্দী কাজ ‘করিডোর’ ভূভারতের প্রথম গ্রাফিক উপন্যাস। পঁচিশ বছরে ইন্টারনেট ঝালমুড়ি হয়েছে; দেশ নানান ফুলে ও আদানীতে ছেয়ে গেছে, করোনা হয়েছে; ইরাক সিরিয়া প্যালেস্টাইন হয়েছে; আইপিএল ও সানি লিওন হয়েছে আর হুগলির জল রাইনে গিয়ে মিশেছে।

তবে পুরনো দিল্লির চ্যাপটাচেপটি ভিড়, ভিক্টোরিয়ার ফুরফুরে বাদামভাজা, কনটপ্লেসের চওড়া লুকোচুরি খেলার বারান্দা বদলায়নি খুব বেশি; সেখানে ক্ষণজন্মা সেকেন্ডহ্যান্ড বইয়ের কারবারি জাহাঙ্গীর রেঙ্গুনওয়ালা আর তার নানান কিসিমের খদ্দের ভৃগু, ডিজিটাল, ডিভিডি বা শিন্টুর দেখা একটু খুঁজলেই আজও পাওয়া যায়।

‘করিডোর’ সমাজ আর সময়কে নিয়ে রংমিলান্তি খেলার ওভারডোজ, আজ তাকে ‘গিরগিটি’ ছাড়া অন্য নামে ডাকা চলে না

Shopping Cart
Scroll to Top
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.