৮ মার্চ, ২০২৫, অনুষ্ঠিত হলো। ‘মান্দাসে বইকথা’ অনুষ্ঠানের প্রথম পর্ব। এই পর্বে মনোবিদ দময়ন্তী দত্তের ‘ আলোকসংশ্লেষ’ বইটি নিয়ে মূলত আলোচনা করেন বিশিষ্ট মনোবিদ ড: চয়নিকা ঘোষ। এছাড়াও স্বাদু গদ্যে লেখা মানসিক সমস্যাগুলির গভীরে গিয়ে, সমাধানের পথখোঁজার এক আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন ইন্দ্রানী ঘোষাল এবং সোনালী গুপ্ত। বর্তমান সময়ের স্ট্রেস, বিষন্নতা, বিপন্নতার মোকাবিলার পথ কীভাবে বাতলে দিচ্ছে এই বই আসুন শুনে নিই সেই কথা।
